শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ধানক্ষেতে পড়ে মিলল ডাকাত সর্দার জামালের গলা কাটা লাশ

ধানক্ষেতে পড়ে মিলল ডাকাত সর্দার জামালের গলা কাটা লাশ

হবিগঞ্জ প্রতিনিধি:-

 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল মিয়া ওরফে জামাল ডাকাত (৪২)। বুধবার সকালে মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার ধানক্ষেত থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ মোট ১৭টি মামলা ছিল। এছাড়া দেশের অন্যান্য থানায় অন্তত আরও ৭টি মামলার আসামি ছিলেন তিনি।
 

বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
 

ওসি বলেন, জামাল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। ডাকাতি ও চুরির অভিযোগে বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়তেন। পুলিশ ঘটনাস্থল থেকে রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।