শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

বাংলাদেশ সরকার সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কাতারের বিরুদ্ধে এই সাম্প্রতিক হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এই ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন, পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদেরও অবমাননা।
 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এই অবৈধ হামলার মুখে কাতারের সরকার ও জনগণের প্রতি অটল সমর্থন জ্ঞাপন করছে। এটি প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে উপেক্ষা করছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করছে।
 

শেষে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দায়বদ্ধতা নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।