সর্বশেষ সংবাদ — পাতা ২০৬
নিজ কক্ষে মা-মেয়ের লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা থেকে নিজ কক্ষে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল ভবন থেকে এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মা আফরোজা আফরিন (২৬) আত্মহত্যার আগে তার ১৮ মাস বয়সী মেয়ে আতকিয়া আয়েশাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আফরোজা আফরিন ছিলেন এনজিওকর্মী মো....
বিশ্বজয়ী হাফেজ সাইফুল রহমান ত্বকী আর নেই
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ- বাংলাদেশের গৌরব অঙ্কিত বিশ্বকোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ সাইফুল রহমান ত্বকী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অ...
জামালপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দেড় ঘণ্টা রেল অবরোধ
জামালপুর প্রতিনিধি:- জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা ট্রেনটি থামিয়ে অবস্থান নেন। এতে প্রায় দেড়...
ময়মনসিংহে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই পর্ব। জেলার দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ২৩০ জন তরুণ ফুটবলার অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উদ্যোগে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হ...
ঢাকায় জাকির নায়েকের সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই তথ্য জানালেও, তার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে...
টুপি নিয়ে বিরোধ, ঘুমন্ত অবস্থায় মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসা ছাত্রকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে তারই সহপাঠী। টুপি নিয়ে পূর্বের তুচ্ছ বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজে...
সড়কের মাঝেই নিরব মৃত্যু ফাঁদ!
চট্টগ্রাম নগরীর বন্দরের অতি সন্নিকটে অবস্থিত “সল্টগোলা রেলক্রসিং মোড়” বর্তমানে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। প্রধান সড়কের মাঝেই তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত—যেন নিরব মৃত্যু ফাঁদ! তবুও সড়ক ও জনপথ বিভাগ, চসিক কিংবা সিএমপি ট্রাফিক বিভাগ—কেউই যেন দেখেও না দেখার ভান ধরে দায়িত্ব পালন করছে। প্রতিদিন এই পথে হাজারো মানুষ, অফিসগামী, শ্রমজীবী ও যাত...
চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃশফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):- ২০০৬ সালের ২৮ অক্টোবরে সংঘটিত পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় চারঘাট মডেল মসজিদ থেকে চারঘাট বাজার হয়ে চারঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফ...
সাক্কুকে ঢাকায় ডেকে পাঠালেন ফখরুল: কী বার্তা দিলেন বিএনপি মহাসচিব?
কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তার এই ঘোষণায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে নানামুখী আলোচনা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—সাক্কুর এই অবস্থান পরিবর্তনে কি বিএনপি মহাসচিব...
সীতাকুণ্ডে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিশাল বিক্ষোভ-মিছিল ও সমাবেশ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ- ২৮ অক্টোবর ২০০৬ সালের লগী বৈঠা সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচারের দাবীতে সীতাকুণ্ডে ওই দফারাজ্য জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামে ইয়াতের আমীর মাওলানা মিজানুর রহমান সভার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র নেতা ও সাবেক কমিশনার মুহাম্মদ তাহের। প্রধান অতিথি ছিলেন...
ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২৮অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্...
নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
মো: কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে জেলার সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করেছে। র্যালিতে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর বিশাল...
দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ২৩ বছর বয়সী ট্রাক হেলপার মো. জসিম শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানিয়েছেন, পাথালিয়ার ওই এলাকায় যান্ত্রি...
পরিবেশ নষ্ট করে উন্নয়ন কখনো টেকসই নয়: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, দেশের নদী, বন ও জলাভূমি রক্ষা এখন টিকে থাকা, ন্যায্যতা ও মানব মর্যাদার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি এই মন্তব্য করেন আজ বুধবার ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্...
জামায়াত ইশতাহারে ১৮ দফা: “নির্বাচন অবাধ-সুষ্ঠু করার নিশ্চয়তা চাই”
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৮ দফা সুপারিশ পেশ করা হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে আলোচনা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। জামায়াতের প্র...
মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ: ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর ঘটনা, অভিযুক্ত পলাতক
ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের ত্রিশালে এক চাঞ্চল্যকর ঘটনায় মেয়েকে উত্ত্যক্ত করার জেরে চেহারার মিল থাকায় মেয়েকে মনে করে মাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সোমবার (২৭ অক্টোবর) রাতে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আকমল হোসেন (৩৮)। তিনি ত্রিশাল উপজেলার একটি গ্রামের বাসিন্দ...
রাতের আঁধারে পরিকল্পিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন
নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলার শুক্তগ্রামের মৃত সবোর শেখ...
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, নিহত ১
চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম। তিনি স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছ...






























