সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০১:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মো: কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি:-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে জেলার সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করেছে।
 

র‌্যালিতে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আব্দুল্লাহ হক শাকুর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদল নেতা রাফিউল ইসলাম মামুন।
 

উক্ত অনুষ্ঠানে আব্দুল্লাহ হক শাকুর বলেন,

“যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ ও সংগ্রামের ইতিহাসের পরিচায়ক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে যুবদল সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।”

র‌্যালিটি সকালেই বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।