শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন আহত

চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জন আহত

 মোঃ শফিকুল ইসলাম, চারঘাট ( রাজশাহী) প্রতিনিধি:-

 

রাজশাহীর চারঘাটে মোবাইল ফোনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে, এতে দুইজন আহত হয়েছেন। সোমবার রাতের ঘটনা উপজেলার মেরামতপুর গ্রামে ঘটে। খবর অনুযায়ী, কাউসারের ছেলে ইয়ানবী ও একই গ্রামের হাকিমের ছেলে মানিকের মধ্যে মোবাইল ফোনকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।
 

এরপর ইয়ানবীর সহযোগিতায় মানিক, আরিফসহ আরও ৪-৫ জন ব্যক্তি আশরাফ আলীর ছেলে শান্তের বাড়িতে ঢুকে হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা শান্তের মা মেরিনা বেগমকেও গালাগালি এবং হুমকি দেয়। এই ঘটনায় আহত হন মেরিনা ও তার ছেলে শান্ত।
 

মেরিনা বেগম জানায়, হামলাকারীরা বাড়ির ভাঙচুরের পাশাপাশি তাদের ঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
 

চারঘাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।