শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ২৮অক্টোবর মঙ্গলবার সকালে ময়মনসিংহ  নগরীর  মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
 

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে।


অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে টিসিভি (Typhoid Conjugated Vaccine) টিকা প্রদান করা হয়।