শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

পাখি শিকারের প্রতিবাদ করায় যুবকের কপালে গুলি

পাখি শিকারের প্রতিবাদ করায় যুবকের কপালে গুলি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাখি শিকার বন্ধে প্রতিবাদ করায় এক যুবকের কপালে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে এ ঘটনাটি ঘটে।
 

গুলিবিদ্ধ যুবকের নাম মাজহারুল ইসলাম (২৮)। তিনি দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
 

বুধবার সকাল ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, মাজহারুল সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
 

ঘটনার বিবরণে মাজহারুল জানান, মঙ্গলবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামে আসেন। তাদের হাতে ছিল একটি এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে বিভিন্ন প্রজাতির পাখির আবাস থাকায় তারা সেখানে শিকার করতে গেলে মাজহারুলের চাচা হারুন অর রশিদসহ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে এক যুবক এয়ারগান দিয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ি থেকে বেরিয়ে এসে মাজহারুল প্রতিবাদ করলে ওই যুবক তাঁর কপালে গুলি করে পালিয়ে যায়।
 

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”