শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, নিহত ১

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, নিহত ১

চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 

নিহত ব্যক্তির নাম শামসুল হাই আলম। তিনি স্থানীয়ভাবে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরিকা স্টেডিয়াম রেলগেট দিয়ে একটি মালবাহী ট্রেন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকটি ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থাকা শামসুল আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়।
 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের পণ্যবাহী কন্টেইনারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। রেলওয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি ছিল কিনা তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।