সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়—রুল জারি

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়—রুল জারি

রাজধানীর মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
 

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
 

এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান পরীক্ষা ও ত্রুটিমুক্ত নিশ্চিত করতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়।
 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর (রোববার) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পিলার থেকে খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। পরদিন সোমবার তার মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।
 

এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।