শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৭:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ২৩ বছর বয়সী ট্রাক হেলপার মো. জসিম শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
 

নিহত জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।
 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানিয়েছেন, পাথালিয়ার ওই এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা দ্রুতগামী অপর ট্রাকটি ওই ট্রাকটির পিছনে ধাক্কা দিলে জসিম গুরুতর আহত হন।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি ট্রাক আটক করে এবং নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।