সর্বশেষ সংবাদ — পাতা ১৮০
কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। বিজিবি জানায়, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদ...
বিদেশি নির্মাতা-শিল্পীদের সঙ্গে বিচারক প্যানেলে আফসানা মিমি
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) ২০২৬-এ ‘ওমেন ফিল্মমেকারস’ বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। আগামী ১০ জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী এই উৎসব। আফসানা মিমির সঙ্গে এই বিভাগের বিচারক প্যানেলে থাকছেন যুক্তরাজ্যভিত্তিক ক্রোয়েশীয় নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় শিল্পী রোনাক তাহে...
গুজব থেকে সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে বলেছেন, সরকার প্রবাসীদের জন্য মোবাইল ফোন বহনের নিয়ম আরও সহজ করেছে। এখন থেকে প্রবাসীরা নিজ ব্যবহৃত মোবাইলের পাশাপাশি বিদেশ থেকে দুটি নতুন ফোন দেশে আনতে পারবেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, বিদেশ থেকে একটির বেশি মোবাইল আনলে ট্...
২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘এনডিএফ’-এর আত্মপ্রকাশ
জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি)-এর নেতৃত্বে ২০ দলীয় নতুন রাজনৈতিক জোট ‘ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’ আত্মপ্রকাশ করেছে। সোমবার রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই নেতা। অনুষ্ঠানে জোটের লক্ষ্য-উদ্দেশ্য ও...
আদালত অবমাননা অভিযোগে নিঃশর্ত ক্ষমা, অব্যাহতি পেলেন আইনজীবী ফজলুর রহমান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের করা আদালত অবমাননা মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সোমবার বেলা ১১টার প...
মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাংচুর করে দখলের চেষ্টা, ভুক্তভোগীর থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে রেওয়াজকৃত জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর ভাংচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। রোববার বেলা ২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ওই উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মৌজার অজ্ঞাত খতিয়ানের বিআরএস দাগ নং- ২৪৩০ মোট জমির ২৪ শতাংশের কাতে ২৪ শতাংশ জমি পূর্ব পুরুষদের মাধ্যমে রেওয়াজকৃত হিসেবে...
ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গো...
মানবতাবিরোধী অপরাধ মামলা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জন উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। আসামিদের প্রিজনভ্যান থেকে একে একে নামিয়ে ট্রাইব্যুনালের হা...
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশের ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি তার দিকনির্দেশ...
ইপিজেডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক নিউজ (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী গণজাগরণ দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় সিমেন্ট ক্রসিং এলাকার আহম্মদীয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ মাহফিলে মাদ্রাসার প্রধান...
সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনিধি-নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মহাশ্মশানের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শ্রী মনু ঘোষকে সভাপতি এবং শ্রী শুভরঞ্জন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার—এই তিন উপজেলার প্রায় ৪০টি গ্রামের সনাতন...
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারদের বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিন। বৈঠকে উপ...
নতুন রাজনৈতিক জোটের মুখপাত্র হিসেবে নাহিদ ইসলাম
তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “সিটের লোভ দেখিয়ে অনেককে বিভিন্ন জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হ...
আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী উদ্বোধন
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে অসহায় ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আদর্শ ছাত্র ও যুব সমাজ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক উদ্যোগের ধারাবাহিকতায় সংগঠনটি এলাকায় সমাজসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রোববার, ৭ ডিসেম্বর, সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মাস...
পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন, ক্ষতি সাধন
রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি কবরস্থানে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুরের তারাপুর এলাকায় কবরস্থানে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে। তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে গিয়ে তিনি আগুনের দৃশ্য দে...
এনসিপিসহ তিন দলের নতুন নির্বাচনি জোটের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন নির্বাচনি জোট ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে জোটে থাকার কথা থাকলেও গণঅধিকার পরিষদ শেষ পর্যন্ত এতে অংশ নেয়নি। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আনুষ্ঠ...
পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল
স্পোর্টস ডেস্ক কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ের সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা। টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ওপেনার রাভাইল ফারহান ‘ডায়মন্ড ডাক’ হয়ে রানআউটের ফ...
বাউল হয়রানি ও বন্দর লিজের প্রতিবাদে লন্ডনে উদীচীর প্রতিবাদ সমাবেশ
বিনোদন ডেস্ক বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, বাউল শিল্পীদের হয়রানি এবং দেশের বন্দর বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স...






























