সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক

 

কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ের সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
 

টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ওপেনার রাভাইল ফারহান ‘ডায়মন্ড ডাক’ হয়ে রানআউটের ফাঁদে পড়েন। এরপর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা।
 

পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান সংগ্রহ করতে পারে। দলের পক্ষে ইমান নাসির করেন ২৩ রান এবং মেমুনা খালিদ যোগ করেন ১৯ রান। বাংলাদেশি বোলার হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন।
 

৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো যায়নি বাংলাদেশের। মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করেন, কিন্তু জান্নাত ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের মুখে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই বাংলাদেশ তুলে নেয় ৭ উইকেটের বড় জয়।