সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
 

সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনা অংশ নিচ্ছে।
 

গত সপ্তাহে তফসিল প্রস্তুতি ও নির্বাচন-সম্পর্কিত আলোচনায় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়।
 

এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
 

এদিকে ভোট প্রস্তুতি ও তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন গতকাল রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার বিষয়টি তাঁকে অবহিত করেছে ইসি। প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের সভাও অনুষ্ঠিত হয়।