সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানবতাবিরোধী অপরাধ মামলা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধ মামলা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জন উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।
 

আসামিদের প্রিজনভ্যান থেকে একে একে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এদিন ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে মামলার অগ্রগতির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

হাজির হওয়া ১৭ জন আসামি হলেন—

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

  • সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

  • সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

  • সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

  • সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

  • সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান

  • ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

  • জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

  • সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক

  • সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম

  • সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম

  • সাবেক সংসদ সদস্য ফারুক খান

  • সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

  • সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
     

মামলার পরবর্তী কার্যক্রমে আজকের শুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।