শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন, ক্ষতি সাধন

পাংশায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন, ক্ষতি সাধন

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি কবরস্থানে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহাদুরপুরের তারাপুর এলাকায় কবরস্থানে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে।
 

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে গিয়ে তিনি আগুনের দৃশ্য দেখেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় মানুষ ও হেফজখানার শিক্ষার্থীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “কবরস্থানে বিদ্যুতের সংযোগ নেই এবং এটি রাস্তা থেকে কিছুটা ভিতরে। তাই মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে।”
 

কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কমিটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) দেবে এবং প্রশাসনকে বিষয়টি জানিয়েছে।”
 

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, “১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছি। আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ধারণা করছি, এটি ৭১ সালের পরাজিত শক্তির কারণে হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক কারণ উদঘাটন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
 

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, “আগুনে ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”