শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৯:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলা পুলিশের ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
 

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকল অফিসার ও ফোর্সের জন্য করণীয়–বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
 

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।
 

এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মোঃ মিজানুর রহমান।
 

অনুষ্ঠানে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।