সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

 

সচিবালয়ে আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো অবস্থায় আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হচ্ছে। পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’’
 

তিনি আরও জানান, নির্বাচনের সব প্রস্তুতি চলমান রয়েছে। জানুয়ারির মধ্যে সকল প্রশিক্ষণ শেষ হবে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি ওর্ণ ক্যামেরা থাকবে এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
 

এছাড়া, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।