সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

হাতিয়ায় ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:

 

 

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার আওতাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। এ সময় নদীতে সন্দেহজনক দুটি বোটের গতিবিধি লক্ষ্য করে তাতে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি। এর আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে সিমেন্ট পাচারে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়।

 

অভিযান শেষে কোস্ট গার্ড সদস্যরা ১২ জনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন—হাতিয়ার চৌমুহনী বাজার এলাকার মো. হানিফ (৩০), মুসাপুর এলাকার মো. জামশেদ উদ্দিন (৪৩), লক্ষ্মীপুরের মধ্যম চরউবোতি এলাকার মো. সোহেল আলম (৩৫), মো. শাহ আলম (৩০), মো. আকবার হোসেন নিলয় (১৮), মো. জাফর (১৭), মো. জাবেদ মুন্সি (২৬), দিদার হোসেন (৩২), মো. শাহ আলম (৪৮), বাগেরহাটের মোহাম্মদ ইব্রাহিম ফরাজী (৪০), পিরোজপুরের শামীম আহাম্মেদ (২৫) এবং লক্ষ্মীপুরের মো. ইব্রাহিম (৪৫)।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট ও দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।