সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১০

মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগ পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই প্রদীপ চন্দ্র সরকার ও মো. ওবায়দুল কবিরের নেতৃত্বে নারী পুলিশ সদস্যসহ একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়।
 

অভিযানকালে নীলফামারীর আঃ রশিদ (৩১), নাসিরনগরের মো. রুবেল (২৫), মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মো. সজিব মিয়া (২০), বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের মো. জালাল উদ্দিন (২৮), মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার (৪০), খাদিজা (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং মাধবপুর পৌর এলাকার কাটিয়ারা গ্রামের হোটেলকর্মী সুরঞ্জিত পাল সোহেলকে আটক করা হয়।
 

আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

তবে পুলিশি অভিযানের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।