সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশিষ্ট আইনজীবী ও আইন বিষয়ক লেখক আমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন আজ

বিশিষ্ট আইনজীবী ও আইন বিষয়ক লেখক আমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন আজ

মো: আমিনুল ইসলাম :

 

আজ ৪ সেপ্টেম্বর ২০২৬। ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও, বিশিষ্ট আইনজীবী এবং আইন বিষয়ক লেখক অমান উল্লাহ সরকারের শুভ জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।


আইন অঙ্গনে পেশাগত দক্ষতা, মেধা, আয়কর দাতাদের আয়কর সেবায় সুনামের শহীদ দীর্ঘ ১৫ বছরের  অভিজ্ঞতা ও সৃজনশীল লেখনীর মাধ্যমে আমান উল্লাহ সরকার নিজস্ব অবস্থান তৈরি করেছেন। আইন ও কর বিষয়ক জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতা তাঁকে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।


ইনকাম ট্যাক্স বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে তিনি কর আইন ও সংশ্লিষ্ট বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে আইন বিষয়ক লেখক হিসেবে তাঁর জ্ঞাননির্ভর লেখালেখি পাঠকদের আইন সম্পর্কে জানতে ও বুঝতে সহায়তা করছে।


তাঁর জন্মদিনে ঢাকা প্রেস অনলাইন সংবাদ মাধ্যম পরিবারের প্রত্যাশা—আগামীর দিনগুলোতে তিনি আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধি অর্জন করবেন এবং আইন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি অবদান রাখবেন।


ঢাকা প্রেস অনলাইন নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী ও আইন বিষয়ক লেখক আমান উল্লাহ সরকারকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


শুভ জন্মদিন, আমান উল্লাহ সরকার।
আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও সম্মানে পরিপূর্ণ। মহান আল্লাহ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে রহমত, বরকত ও কল্যাণ দান করুন—এই কামনাই করি।


শুভ জন্মদিন ও শুভকামনা।