সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৫৯৩
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগ...
আসন্ন সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনাদের পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।” তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আ...
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’-এ স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন গণভোট, যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলোর বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। কমিশনের...
মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন: আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তদের দ্বারা একটি বাসে আগুন লাগানো হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, হঠাৎ কয়েকজন মোটরসাইকেল আরোহী শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় আশেপাশের মানুষ আতঙ্কে ছুটতে শুরু করেন। ঘটনার পর পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে। শাহ আলী থানার...
বহিষ্কারের আড়াই বছর পর আবার বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন
আড়াই বছরের বিরতির পর আবারও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি হয়েছেন এনামুল হক খান দোলন। তিনি ২০২৫-২৭ মেয়াদের জন্য সংগঠনকে নেতৃত্ব দেবেন। গত ৩০ অক্টোবর বাজুসের দুই বছরের মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দোলন সভাপতি নির্বাচিত হন। তিনি ডায়মন্ড অ্যান্ড ডিভাসের মালিক এবং এর আগেও এক মেয়াদে বাজুসে...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময়, কিছু আওয়ামী লীগ কর্মী ও সমর্থক তাকে বাধা দিতে গিয়ে হেনস্তার চেষ্টা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিস রোববার একটি অনুষ্ঠান আয়োজন ক...
“সঠিকভাবে খোঁজ নিলে দেখবেন, এদের শিকড় অনেক গভীরে”—উমামা ফাতেমা
রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কয়েকজন নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্টে প্রতিক্রিয়া জানান সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে ‘ব...
চাঁপাইনবাবগঞ্জে লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময়
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের স...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ শাখা নেতাকমী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে উপজেলা সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশ তা’লীমে...
আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সংঘটিত অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার...
‘ডেভিল’ থাকলে চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ যতদিন “ডেভিল” থাকবে, ততদিন চলবে। আজ বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা নিয়ে এক প্রশ্নের উত...
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
ঢাকা প্রেস নিউজ আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক...
উল্লাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনী শনিবার রাতে ঢাকার মিরপুরে তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং পরে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেলিনা মির্জা মুক্তি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামকে দুদকে তলব
চাঁদপুর প্রতিনিধি:- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম)কে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করেছে। রোববার দুপুরে চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে চিঠি পাঠানো হয়। তবে, রফিকুল ইসলাম সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে তার বক্তব্যের চি...
ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সাবেক সেনা সদস্য রুহুল আমিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি, বুধবার দুপুর ৩টার দিকে, যখন রুহুল আমিন রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রুহুল আমিন,...
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এক যুবককে হত্যার পর লাশ গুমের ঘটনায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সাবেক রেলমন্ত্রীকে আদালতে আনার সময় সকাল থ...
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মক...
গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার জেলা শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক...






























