বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার জেলা শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের অন্তরে চিরস্থায়ী হয়ে রয়েছে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে এই বক্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকতে চায়।