সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তি, মাসে কাজ ১০ দিন, বছরে বেতন ২ লাখ ৪০,০০০ ডলার

অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তি, মাসে কাজ ১০ দিন, বছরে বেতন ২ লাখ ৪০,০০০ ডলার

বিশ্বের অনেক নামীদামি প্রতিষ্ঠান সপ্তাহে চার দিনের কাজ ও তিন দিন ছুটি শুরু করেছে। এটা নিয়ে নানা আলো.চনা আছে। তবে অস্ট্রেলিয়ার একটি সংস্থার চাকরির বিজ্ঞাপন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাসভর চাকরি নয়, কাজ করতে হবে মাত্র ১০ দিন। বাকি দিন ছুটি। আর এ চাকরির বেতনের কথা শুনলে অবাক হতে পারেন অনেকে।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংস্থার চাকরির বিজ্ঞাপন রীতিমতো হইচই ফেলেছে নেটদুনিয়ায়। কারণ, মাত্র ১০ দিন কাজ করলেই দেওয়া হবে পুরো বেতন। বেতন আবার সামান্য কিছু নয়। বেতন বছরে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।


অস্ট্রেলিয়ার ওই সংস্থার চাকরির বিজ্ঞাপনের পর অনেকেই খোঁজ করতে শুরু করেছেন কীভাবে এ চাকরি পাওয়া যাবে। কিন্তু সবাই সে চাকরির আবেদন করতে পারবেন না। কারণ, সাধারণ কোনো পেশার জন্য নয় এটি। কেবল চিকিৎসকেরাই ওই চাকরি করতে পারবেন। চাকরিতে কিছু শর্তও আছে। চাকরিতে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে হবে। অন্য দেশের চিকিৎসকদের জন্য এ চাকরি নয়।


বিজ্ঞাপনে বলা হয়েছে, মাসে মাত্র ১০ দিন (শিফটে) কাজ করতে হবে নির্দিষ্ট চিকিৎসককে। বাকি ২০ দিন তাঁরা নিজেদের মতো করে ছুটি কাটাতে পারবেন। ছুটিতে ঘোরাঘুরি, সাঁতার ও সার্ফিং করে বেড়াতে পারবেন চিকিৎসকেরা। প্রতি মাসে আবার ১০ দিন কাজ করবেন। এভাবেই বছর শেষে ২ লাখ ৪০ হাজার ডলার বেতন হিসেবে ঢুকবে অ্যাকাউন্টে। টানা এক বছরের জন্য কাজের চুক্তি আগে থেকেই করে রাখতে হবে। এর মাঝে চাকরি ছাড়ার সুযোগ থাকবে না। এই শর্ত মেনে কেউ যদি চুক্তিবদ্ধ হন, তাহলে সে সময় তাঁকে বোনাস হিসেবে আরও পাঁচ হাজার ডলার দেওয়া হবে।

বিজ্ঞাপন নিয়ে মাতামাতির মধ্যে আছে সমালোচনাও। অনেকেই আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে, এমন চাকরিতে কাজের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। আবার অনেকে মনে করেছেন বেতন হিসেবে যা দেওয়া হচ্ছে, তা একেবারেই পর্যাপ্ত নয়।