শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মুরাদনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল বের করে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন ছাত্র-জনতা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করে।

 

আনন্দ মিছিলে বক্তারা বলেন, ছাত্রলীগ বিগত দিনে অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। সবকিছু বিবেচনা রেখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।  

এ সময় ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে, পালাইছে, ছাত্রলীগ পালাইছে’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’ নানা স্লোগান দেন তারা (শিক্ষার্থীরা)।

 

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈম, খান সিয়াম, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, শান্ত, নিলয়, সালেহ মুসা, ইব্রাহিম, আক্তার, জুনায়েদ, রাফি,  এনামুল, শরীফ, ফয়সাল প্রমুখ।