মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২১:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু

ঢাকা প্রেস,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সাবেক সেনা সদস্য রুহুল আমিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 

ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি, বুধবার দুপুর ৩টার দিকে, যখন রুহুল আমিন রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

নিহত রুহুল আমিন, আহত জাকির (৪৭) ও রতন মিয়া (৪০) একই গ্রামের মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আনসার আলী মণ্ডল এবং সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার, ২৭ জানুয়ারি, ধানের জমিতে সেচ দেওয়ার বিষয়ে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে, মধু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনসার আলীর তিন ছেলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন রুহুল আমিন, জাকির ও রতন।
 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রুহুল আমিনের অবস্থা আরও খারাপ হলে তাকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং রুহুল আমিনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকাবাসী গভীর শোকে স্তব্ধ।
 

এদিকে, অভিযুক্ত আব্দুর রহিম মধু মেম্বারের পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, নিহতের বাবা আনছার আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামি আব্দুর রহিম মধু মেম্বারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।