খেলাধুলা — পাতা ৩৫
রেড বুলসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির জার্সিতে মেসিকে নাও দেখা যেতে পারে
রবিবার ভোরে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে নাও দেখা যেতে পারে। ওই ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার ইঙ্গিত দিয়েছেন মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো। এর ফলে এমএলএসে অভিষেকের জন্য মেসির অপেক্ষা বাড়ার সম্ভাবনা রয়েছে। মাত্র এক মাসের মধ্যে মায়ামির লিগস কাপ শিরোপা জয় ও সিনসিনাটির বিপক্ষে ইউএস ওপেন কাপের...
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন
এশিয়া কাপ শুরু হতে বাকী আর মাত্র ৮ দিন। তার আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি। গণমাধ্যমকে এমনটায় জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মি...
আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ
শ্রীলঙ্কার হাম্বানটোটায় আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এই মাঠে দুই ম্যাচ খেলার পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। এশিয়া কাপের আর এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত তিন ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই দল। খাতা-কলমে এটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু...
ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। প্যালেসের মাঠ সেলহর্স্ট পার্কে আর্সেনালের একমাত্র গোলটা এসেছে পেনাল্টির কল্যাণে। গোলদাতা মার্টিন ওডেগার্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড পেতে পারতো গানাররা। কাই হাভার্টজের পাস থেকে বল পেয়েছিলেন গ্যাব্রিয়েল মা...
এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধনকালে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব আল হাসান। দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে উপস্থিত হন। সে সম...
আল হিলালে আরো এক ফুটবলার ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব
ইউরোপিয়ান লিগ ছেড়ে সৌদি আরবের লিগে যাওয়ার ধুম লেগেছে। এবার প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম ছেড়ে ক্লাব রেকর্ড ফিতে সৌদি পেশাদার লিগ আল হিলালে যোগ দিলেন আলেকসান্দার মিত্রোভিচ। এক বিবৃতিতে সার্বিয়ান এই ফরোয়ার্ডের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফুলহ্যাম। এর মাধ্যমে ইউরোপ থেকে সৌদি আরবের লোভনীয় পেশাদার লিগে খেলোয়াড় যোগদানের তালিকা আরো দীর্ঘ হলো। আল হিলাল জ...
আলকারাজকে হারিয়ে এটিপি সিনসিনাসি ওপেনের শিরোপা জিতেছে জোকোভিচ
প্রায় চার ঘণ্টার কঠিন লড়াইয়ের পর কার্লোস আলকারাজকে হারিয়ে এটিপি সিনসিনাসি ওপেনের শিরোপা জিতেছে নোভাক জোকোভিচ। বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে জমাট এই লড়াইটা দারুণ উপভোগ করেছেন সিনসিনাতির দর্শকরা। ফাইনালে ৫-৭, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে স্প্যানিশ আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ। শিরোপা জয়ের পর ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ বলেন, ‘এটা...
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো স্পেন
রূপকথাই তো। এক বছর আগে খেলোয়াড় বিদ্রোহের কারণে জাতীয় দলের বেশির ভাগ সিনিয়র ফুটবলারকেই হারিয়ে ফেলেছিল স্পেন। পরে জোড়াতালির মাধ্যমে গড় দলে প্রস্তুতি নেয় বিশ্বকাপের। তৃতীয় বারের মতো বিশ্বকাপের মূলপর্বে অংশ নেওয়া স্পেন ফেভারিট তালিকাতেই ছিল না। সেই দলটিই কি না জিতে নিল প্রথম বারের মতো বিশ্বকাপ শিরোপা! গতকাল সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনাল...
১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড
৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতীয় দলের বেশ কজন বড় তারকা খেলছেন না। তবে এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে তাদেরকে। ভারতীয় দল বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আয়ারল্যান্ডে। প্রথম দুই মাচে স্বাগতিকদের হারি...
লা লিগায় প্রথম জয় চ্যাম্পিয়ন বার্সেলোনা
লা লিগায় চলতি আসরে প্রথম জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল কাতালান ক্লাবটি। রবিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। ন্যু ক্যাম্প সংস্কারের কাজে থাকায় রবিবার অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য...
ক্লাব ইগলসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর আবাহনীর মোহনবাগান মিশন
ক্লাব ইগলসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর আবাহনীর সামনে এখন বড় বাধা মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি কাপের গ্রুপ পর্বে পা রাখতে হলে আগামীকাল সল্ট লেক স্টেডিয়ামে ভারতের ক্লাবটির বিপক্ষে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে আকাশি-নীলদের। কারণ বাংলাদেশের ক্লাবটির কাছে মোহনবাগান যেন হয়ে উঠেছে পরাক্রমশালী। সর্বশেষ মুখোমুখি তিন সাক্ষাতেই যে তাদের হারাতে পারেনি আব...
আক্ষেপ নেই হারমানপ্রীতের বাংলাদেশ সফরে বিতর্কিত আচরণ নিয়ে
বাংলাদেশ সফরে এসে বিতর্কিত আচরণ করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন ভারতের জাতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এর দায়ে আইসিসি তাকে শাস্তিও দিয়েছে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয় ভারত অধিনায়ককে। গত মাসের এ ঘটনার এত দিন পর এসে হারমানপ্রীত জানালেন, নিজের আচরণ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। মাঠে যা হয়েছে সেটাই তিনি বলেছেন! গ...
বেলিংহামের জোড়া গোলে আলমেরিয়াকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোরা
লা লিগায় পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৯ আগস্ট) জুড বেলিংহামের জোড়া গোলে আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোরা। মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ভিনিসিয়ূস জুনিয়র। ম্যাচের শুরতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। আরিবাসের গোলে লিড নেয় আলমেরিয়া। তবে ১৯ মিনিটে বেলিংহাম মাদ্রিদের হয়ে সমতা ফেরান। এরপর আর কোনো গোল না হলে সমতায় থেকে বি...
সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ওঠেছে মেসির হাতে
এবারের লিগস কাপে অংশ নেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের ৪৭টি ক্লাব। প্রায় একমাসব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হলো ইন্টার মিয়ামি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এমএলএসের ক্লাবটি এই প্রথম কোনো শিরোপা জিতল। আজ রবিবার সকালে ফাইনালে টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী। ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে ম্যাচটি নির্ধারিত ৯...
ব্যাটিংয়ে ফিরলেন দেড় মাস পর তামিম
দেড় মাস পর ব্যাটিংয়ে ফিরলেন তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রায় ১৫ মিনিটের মতো থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট করলেন তিনি। কিছু বল খেলেছেন ফ্রন্ট ফুটে, কিছু ব্যাক ফুটে। এরপর স্টেডিয়ামের মূল মাঠে কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন। এ সময় তামিমের সঙ্গে ছিলেন নতুন দায়িত্ব পাওয়া বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমস। ছিলেন...
লিগস কাপের শিরোপা জিতে নিল মিয়ামি
ন্যাশভিল এসসিকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মিয়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল মিয়ামি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী। ন্যাশভিলের ঘরের মাঠের ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মেসি, মিয়ামি এগিয়ে যায়...
কিংস অ্যারেনাতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।
ঘরোয়া ফুটবলের পর এবার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এই দুটি ম্যাচই হবে কিংস অ্যারেনায়। ৪ ও ৭ সেপ্টেম্বরে হতে যাওয়া এই দুই ম্যাচ আয়োজনের জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। এক বিব...
রাখতে চায় না নেইমারকে আর পিএসজি
পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন নেইমার। কিছু দিন আগে এমনটা জানিয়েছিল, ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ। তবে সেই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন নেইমারের বাবা। তবে এবার জানা গেলো অন্য এক খবর। নেইমারকেই আর রাখতে চায় না ফরাসি ক্লাবটি। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে আরও চার ফুটবলারকে বিদায় করতে চায় পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ জানিয়েছে, পিএসজি...






























