বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন

তৃতীয়বারের মতো বাবা হলেন  বাংলাদেশ জাতীয় দলের পেসার  তাসকিন

আবারও বাবা হলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের পেসার তৃতীয়বারের মতো বাবা হলেন। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যাসন্তান। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে আবারও বাবা হওয়ার খবরটি জানান তাসকিন।

সেই স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিনের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয়। গত বছরের এপ্রিলে কন্যাসন্তানের বাবা হন তাসকিন। এবার ঘর আলো করে এল আরও এক কন্যাসন্তান।