বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৭:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আল হিলালে আরো এক ফুটবলার ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব

আল হিলালে আরো এক ফুটবলার ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাব

ইউরোপিয়ান লিগ ছেড়ে সৌদি আরবের লিগে যাওয়ার ধুম লেগেছে। এবার প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম ছেড়ে ক্লাব রেকর্ড ফিতে সৌদি পেশাদার লিগ আল হিলালে যোগ দিলেন আলেকসান্দার মিত্রোভিচ। এক বিবৃতিতে সার্বিয়ান এই ফরোয়ার্ডের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফুলহ্যাম।

এর মাধ্যমে ইউরোপ থেকে সৌদি আরবের লোভনীয় পেশাদার লিগে খেলোয়াড় যোগদানের তালিকা আরো দীর্ঘ হলো। আল হিলাল জানিয়েছে, ২৮ বছর বয়সী এই সার্বিয়ানের সাথে ৫০ মিলিয়ন পাউন্ডে তাদের চুক্তি হয়েছে। 


ফুলহ্যামের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘মিত্রোভিচ যেহেতু ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছিল, সে কারণেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছে ফুলহ্যাম। ’নেইমার, কালিডু কুলিবালি, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, রুবেন নেভেস ও ম্যালকমের পর ষষ্ঠ হাই-প্রফাইল খেলোয়াড় হিসেবে আল হিলালে নাম লেখালেন মিত্রোভিচ। 

গত মৌসুমে ফুলহ্যামের হয়ে তিনি ১৪ গোল করেছেন। ২০১৮ সালে ফুলহ্যামে যোগ দেওয়ার পর তিনি নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নশিপে রেকর্ড ৪৩ গোল করেছিলেন মিত্রোভিচ।