বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইনজুরি নিয়েই অ্যাশেজের তিনটি টেস্ট খেলেছেন স্মিথ

ইনজুরি নিয়েই অ্যাশেজের তিনটি টেস্ট খেলেছেন স্মিথ

কবজির ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে স্মিথ ফিট হয়ে উঠবেন বলে আশা অজি ক্রিকেট বোর্ডের। এবার স্মিথ নিজেই বিস্ফোরক এক তথ্য প্রকাশ করলেন। ইনজুরি নিয়েই তিনি অ্যাশেজের তিনটি টেস্ট খেলেছেন! ব্যথা কমাতে ইনজেকশনও নিতে হয়েছে তাকে।

‘ফক্স ক্রিকেট’কে দেওয়া এক সাক্ষাৎকার ৩৪ বছর বয়সী স্মিথ বলেছেন, “এটা (ইনজুরি) হয়েছে লর্ডস টেস্টে। ঠিক কোন সময়ে হলো, সেটা আমি নিজেও জানি না। তবে আমরা যখন মাঠে ছিলাম (ফিল্ডিংয়ে), তখনই হয়েছে। রাত হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি।


পরে মনে হলো, ‘কী করে ফেলেছি আমি! জায়গাটা তো বেশ ফোলা!’ পরের ম্যাচটি আমি ওভাবেই খেলেছি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে কর্টিজনও (ইনজেকশন) নিয়েছি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো স্মিথ দ্বিতীয় ইনিংসে করেন ৩৪ রান। দলকে জিতিয়ে হন ম্যাচসেরা।

ওভালের শেষ টেস্টেও খেলেছেন পঞ্চাশোর্ধ রানের দুটি ইনিংস। কিন্তু অ্যাশেজ চলাকালীন নিজের ইনজুরির গুরুত্ব বুঝতে পারেননি স্মিথ। যেটা বুঝেছেন দেশে ফেরার পর, “অস্ট্রেলিয়ায় ফেরার পর মনে হলো, এখনো পুরোপুরি ঠিক হইনি। এখনো অনেক কিছুই ঠিকঠাক করতে পারছি না। পরে আরেকটি স্ক্যান করালাম। এতে টেন্ডনে ছোট্ট ‘টিয়ার’ ধরা পড়ল। এ ছাড়া আরো দুই-একটি ব্যাপার আছে।”