বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ক্লাবের অধিনায়ক নির্বাচনে কেবল একটি ভোট পেয়েছেন এমবাপ্পে

ক্লাবের অধিনায়ক নির্বাচনে কেবল একটি ভোট পেয়েছেন এমবাপ্পে

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অথচ নিজের ক্লাব পিএসজিতে এখনো জনপ্রিয় হয়ে উঠতে পারেন নাই এই তারকা। পুরো বিশ্ব জুড়ে রয়েছে তার অনেক ভক্ত সমর্থক। তবে ক্লাবের অধিনায়ক নির্বাচনে কেবল একটি ভোট পেয়েছেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস।

নতুন মৌসুমে কোচ লুইস এনরিক খেলোয়াড়দের হাতে ছেড়ে দিয়েছিলেন অধিনায়ক নির্বাচনের দায়িত্ব। গোপন ব্যালটে ভোট প্রদান করেন খেলোয়াড়রা। অধিনায়ক নির্বাচনে বেশির ভাগ ভোট পড়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের বাক্সে। ফলে এবারও তার হাতেই থাকছে নেতৃত্বের আর্মব্যান্ড।


মূলত একটি দলে চারজন অধিনায়ক রাখা হয়। মূল অধিনায়ক ইনজুরিতে পড়লে অথবা নিষিদ্ধ হলে তার জায়গায় সহ-অধিনায়কের হাতে আর্মব্যান্ড থেকে থাকে। খেলোয়াড়দের ভোটের ভিত্তিতে চারজনকে অধিনায়ক নির্বাচিত করেছে পিএসজিও। বেশির ভাগ ভোট পেয়ে অধিনায়ক হয়েছেন মার্কুইনহোস। ভোটের মাধ্যমে ক্লাবটির দ্বিতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন দানিলো পেরেইরা।

তৃতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্রেসনেল কিমপেম্বে। চারজনের মধ্যে সবার শেষে আছেন এমবাপ্পে। তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। ধারণা করা হচ্ছে ভোটটা তার বন্ধু আশরাফ হাকিমি দিয়েছেন। থিয়াগো সিলভা ২০২০ সালে ক্লাব ছাড়ার পর থেকেই পিএসজির নেতৃত্বে আছেন মার্কুইনহোস।