বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন

এশিয়া কাপ শুরু হতে বাকী আর মাত্র ৮ দিন। তার আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি। গণমাধ্যমকে এমনটায় জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  

আর তাই এবাদতকে ছাড়াই এশিয়া কাপে মিশন শুরু করতে হবে টাইগারদের। এর আগে এবাদতকে নিয়েই ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজম্যান্ট। এবাদতের পরিবর্তে দলে ডাক পেতে পারেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ হাসান।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'ইবাদত পুরোপুরো ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।'