বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেলিংহামের জোড়া গোলে আলমেরিয়াকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোরা

বেলিংহামের জোড়া গোলে আলমেরিয়াকে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোরা

লা লিগায় পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১৯ আগস্ট) জুড বেলিংহামের জোড়া গোলে আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোরা। মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ভিনিসিয়ূস জুনিয়র। 

ম্যাচের শুরতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। আরিবাসের গোলে লিড নেয় আলমেরিয়া। তবে ১৯ মিনিটে বেলিংহাম মাদ্রিদের হয়ে সমতা ফেরান। এরপর আর কোনো গোল না হলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।    

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে ফের গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহাম। এরপর ৭৩ মিনিটে বেলিংহামের নিখুঁত পাসে ভিনিসিয়ূস কোনাকুনি শটে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।