বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাখতে চায় না নেইমারকে আর পিএসজি

রাখতে চায় না নেইমারকে আর পিএসজি

পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন নেইমার। কিছু দিন আগে এমনটা জানিয়েছিল, ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ। তবে সেই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন নেইমারের বাবা। তবে এবার জানা গেলো অন্য এক খবর। নেইমারকেই আর রাখতে চায় না ফরাসি ক্লাবটি। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে আরও চার ফুটবলারকে বিদায় করতে চায় পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ জানিয়েছে, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে গতকাল স্থানীয় সময় সকালে পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন। এই পাঁচ ফুটবলার হলেন—নেইমার, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস ও হুয়ান বের্নাত। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই। সেইসঙ্গে এই পাঁচ ফুটবলারকে নতুন ক্লাব খুঁজতে বলে দেওয়া হয়েছে।

 
মঙ্গলবার (৯ আগস্ট) পিএসজির দলগত অনুশীলনেও ছিলেন না নেইমার ও ভেরাত্তি। এমনকি নতুন মৌসুম শুরু আগে অফিশিয়াল ফটোসেশনেও তাদের রাখেনি ফরাসি ক্লাবটি। নেইমার ও ভেরাত্তি ইনডোরে নিজ নিজ অনুশীলন সেরেছেন।

এদিকে, গুঞ্জন রয়েছে বার্সেলোনায় ফিরতে চান নেইমার। বার্সা তাকে কিনতে আগ্রহী কি না এবং কত টাকা বেতন দিতে পারবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাছাড়া নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে চেলসিরও। চেলসির ক্ষেত্রে শুধু নেইমারের উচ্চ অঙ্কের বেতন নিয়ে জটিলতা হতে পারে। বার্সেলোনা, চেলসি ছাড়াও আলোচনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগের এই ক্লাব নেইমারকে বড় অঙ্কের বেতনেই দলে ভেড়াতে চায়।