বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ

আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ

শ্রীলঙ্কার হাম্বানটোটায় আজ শুরু হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। এই মাঠে দুই ম্যাচ খেলার পর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোয়। এশিয়া কাপের আর এক সপ্তাহের মতো বাকি আছে। মূলত তিন ম্যাচের এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই দল।

খাতা-কলমে এটি আফগানিস্তানের ‘হোম সিরিজ’। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সোমবার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশনে দুই অধিনায়ক পাকিস্তানের বাবর আজম ও আফগানিস্তানের হাসমত উল্লাহ শহীদি। 


অতীতের রেকর্ডের চেয়ে এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করাটাই আসল লক্ষ্য বলে জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ‘আগামী সপ্তাহেই এশিয়া কাপ শুরু।


এই সিরিজ থেকেই এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি তিন বিভাগেই ভালো খেলবে ছেলেরা।’ পাকিস্তানের মতো একই লক্ষ্য আফগানিস্তানেরও। দলের অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি বলেন, ‘এশিয়া কাপের আগে ওয়ানডে সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এশিয়া কাপে ভালো করতে হলে, এই সিরিজেও নিজেদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি, এই সিরিজ দিয়েই দলের ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে পারব আমরা।’