বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব

এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধনকালে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব আল হাসান। দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে উপস্থিত হন। সে সময় সাকিব বলেন, ‘আপনারা জানেন, আমাদের দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে- এশিয়া কাপ ও বিশ্বকাপ। আমরা সেখানে ভালো করতে অঙ্গীকারবদ্ধ।

আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি।’ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গত মাসে দেশ ছেড়েছিলেন সাকিব। সেখানে কিছু ম্যাচ খেলে পরবর্তী সময়ে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন তিনি। দুটি ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত যান সাকিব।