বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লা লিগায় প্রথম জয় চ্যাম্পিয়ন বার্সেলোনা

লা লিগায়  প্রথম জয় চ্যাম্পিয়ন বার্সেলোনা

লা লিগায় চলতি আসরে প্রথম জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল কাতালান ক্লাবটি। রবিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

ন্যু ক্যাম্প সংস্কারের কাজে থাকায় রবিবার অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৮১ মিনিট পর্যন্ত গোলশূন্যই ছিল ম্যাচটি। সে সময় মনে হচ্ছিল, আরেকটি ড্র অপেক্ষা করছে বার্সার জন্য। তবে ম্যাচের ৮২তম মিনিটে বার্সাকে গোল এনে দেন মিডফিল্ডার পেদ্রি।


সাবেক ম্যানসিটি অধিনায়ক ইলকায় গুন্দোয়ানের পাস রিসিভ করে দারুণ শটে বল জালে পাঠান এই স্প্যানিশ তরুণ।

বার্সা দ্বিতীয় গোলটি পায় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। রবার্ট লেভানদোস্কির ফ্লিক থেকে ব্যবধান ২-০ করেন ফেরান তোরেস। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এই জয়ের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট হলো বার্সার। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পাঁচে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।