বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কিংস অ্যারেনাতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।

কিংস অ্যারেনাতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।

ঘরোয়া ফুটবলের পর এবার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এই দুটি ম্যাচই হবে কিংস অ্যারেনায়। ৪ ও ৭ সেপ্টেম্বরে হতে যাওয়া এই দুই ম্যাচ আয়োজনের জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ।

এ মাঠেই আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। এ দুই ম্যাচের জন্য আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দিপক রায় এবং গত মৌসুমে আজমপুর ফুটবল ক্লাবে খেলা সারোয়ার জামান নিপু। আগামী ২৬ আগস্ট ঢাকায় আসবে আফগানিস্তান জাতীয় দল। তারাও অনুশীলন করবে কিংস অ্যারেনায়।