বাংলাদেশ — পাতা ৫০৫
নাটোরের বাগাতিপাড়ায় ২টি তক্ষক ও নগদ অর্থসহ আটক ২ জন
নাটোরের বাগাতিপাড়ায় দুটি জীবিত তক্ষক ও নগদ অর্থসহ দুজনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ। রবিবার উপজেলা দয়ারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি সিল, ওয়াকিটকি, ক্যাপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। আটক দুজন হলেন উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং নন্দীকুজা চিতলীপাড়া এলাকা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রূপা নামের এক শিক্ষার্থীকে রুম থেকে বের করে দেওয়া ও নির্যাতনের অভিযোগ উঠেছে একই হলের কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে। রবিবার দিবাগত রাতে রোকেয়া হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। তখন ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে যেতে চাইলে বাধা দেয় হল প্রশাসন। বর্তমানে ওই শিক্ষার্থী ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মো...
একই দিনে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইভা, কঠিন বিড়ম্বনায় পড়েছেন কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা
কুড়িগ্রাম থেকে ঢাকায় এসেছেন রেদোয়ান আহমেদ নামে এক শিক্ষার্থী। উদ্দেশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ভাইভা দেওয়া। কিন্তু একই দিনে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটায় ভাইভা থাকায় বিড়ম্বনায় পড়েছেন এই শিক্ষার্থী। জানা যায়, সোমবার (২৪ জুলাই) গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ...
সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারিকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন (৩২), মো. রুবেল (২৮), মো. ইমু (২৫) ও হুসাইন (২৩)। রবিবার (২৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। বিষয়ট...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার বিপুল পরিমান কাপড় পুঁড়ে গেছে। গতকাল রবিবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। তবে কো...
দুঃসহ গরমে শীতের কম্বল বিতরণ করলেন সুনামগঞ্জের সাবেক এমপি
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও দুঃসহ গরম চলছে। অব্যাহত লোডশেডিংয়ের তীব্র গরমে মানুষের জেরবার অবস্থা। মানুষ যখন গরমে কাহিল তখন তাদের দোয়ারে কম্বল বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের চার দলীয় জোট সরকারের সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। রবিবার (২৩ জুলাই) শান্তিগঞ্জ উপজেলায় কম্বল ভর্তি ট্রাক নিয়ে এসে গরিবদের মধ্যে বিতরণ করেছেন। শীতের কম্বল তীব্র দাবদাহ...
ঢাকার ১১টি এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে বেশি
ঢাকা মহানগরীর ১১টি এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি এলাকা রয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন, এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধ...
ঢাকায় মৃদু তাপপ্রবাহ
বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণের প্রথম সপ্তাহ কেটে গেল। বৃষ্টিও হচ্ছে দেশের কোনো কোনো স্থানে। তবে বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায়, তা দেখা যাচ্ছে না প্রায় কোনো প্রান্তে। আজ রোববারও ঢাকাসহ দেশের পাঁচ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে বাকি সময়টায় বৃষ্টি খুব বেশি যে বাড়বে না, আবহাওয়াবিদদের কথায় তার ইঙ্গিত পাওয়া গেল।...
আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৪তম
বায়ুদূষণে আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে বিশ্বের ১০৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৩৪তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৫৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। বেলা সোয়া ১১টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, শহরটির স্কোর ১৫৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ব্রাজিলের সাও পাওলো...
আজ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত সব খবর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছে পৌঁছে দিতে আজ রোববার সকাল ৯টার দিকে শুরু হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। দুই দিনের এ উৎসব হবে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো স্টল সাজিয়ে এই উৎসবে অংশ নিয়েছে। স্নাতক ও স্নাত...
কামারচাক ও টেংরা ইউনিয়নের ভাঙাচোরা সড়কে ভোগান্তি ২০ হাজার মানুষের
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৫ কিলোমিটার সড়কের জন্য চরম দুর্ভোগে রয়েছেন কামারচাক ইউনিয়ন ও টেংরা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় সমস্যায় পড়ছেন এই দুই ইউনিয়নের সাধারণ মানুষ। এমনকি মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদেরও পেতে হচ্ছে কষ্ট। মনু নদীর বালুমহালের ভারী যানবাহন চলার কারণেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে মনে কর...
রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে কালমারছড়া পাহাড়ি এলাকায় লাশটি দেখা যায়। পরে উখিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পুলিশ জানায়, শনিবার বিকালে ছিদ্দিক...
জাতীয়করণের দাবিতে বন্ধের দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা
সাপ্তাহিক ছুটির দিনেও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণে ছুটে আসছেন। দাবি আদায়ে বর্তমানে আন্দোলনরত শিক্ষকদের প্রধান চাওয়া 'প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিটের সাক্ষাৎ'। এই সাক্ষাতের মধ্য দিয়েই...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু হলো অন-ক্যাম্পাস অনার্স
প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রগ্রামে চার বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল বাস, নিহত সুপারভাইজার
ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস। আজ শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মাদারীপুর হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি ইমর...
দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে প্রস্তুত মৎস্যজীবীরা
দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সাগরে মাছ ধরতে প্রস্তুত মৎস্যজীবীরা। আগামীকাল রবিবার রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা শুরু করবেন জেলেরা। প্রস্তুত করা হচ্ছে নৌযান ও জাল। সাগরে থাকার সময়ের খাবার, পানিসহ আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ করছেন মৎস্যজীবীরা। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সাম...
নীলফামারীতে চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে
নীলফামারীতে উত্তরা ইপিজেডে চাকরির প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে আব্দুল হামিদ আকাশ (৩৫) নামে ওই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের তাহের সরকারের ছেলে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে আব্দুল হামিদ আকাশ কারাগারে পাঠানো হয়েছে। সূত্র মতে, উত্...
বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ১৮তম
বায়ুদূষণে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৮তম। বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ৮৭। বাতাসের এই মান ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে চিলির সান্তিয়াগো, শহরটির স্কোর ১৯৪। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতে...






























