মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

নাটোরের বাগাতিপাড়ায় ২টি তক্ষক ও নগদ অর্থসহ আটক ২ জন

নাটোরের বাগাতিপাড়ায় ২টি তক্ষক ও নগদ অর্থসহ আটক ২ জন

নাটোরের বাগাতিপাড়ায় দুটি জীবিত তক্ষক ও নগদ অর্থসহ দুজনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ। রবিবার উপজেলা দয়ারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি সিল, ওয়াকিটকি, ক্যাপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। 

আটক দুজন হলেন উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং নন্দীকুজা চিতলীপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে বিপ্লব সরদার (১৯)।

থানা সূত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় বাগাতিপাড়া মডেল থানার এসআই (নিঃ) আফজাল হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করছিলেন। তখন ওই রাস্তা দিয়ে দুই ব্যক্তি হেঁটে আসার সময় তাদের থামতে বলেন। 


কিন্তু তারা দৌড়ে পালিয়ে গিয়ে উপজেলার মিশ্রিপাড়া মহলপুকুর গ্রামের ফয়েজ উদ্দিন আহমেদের ছেলে আহমেদ কাদের জাহাঙ্গীরের বসতবাড়িতে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা তাদের সেখানে তল্লাশি করেন। আটককৃত আনোয়ার হোসেনের হেফাজত হতে ১২ ও ১৩ ইঞ্চি মাপের দুটি ধূসর বর্ণের তক্ষক উদ্ধার করা হয়। 

পরে ওই বাসার বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি সেনাবাহিনীর ব্যবহৃত ফিল্ড ক্যাপ, একটি ওয়াকিটকি, বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি সিল, একটি মোবাইল ফোনসেট, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র এক পাতা এবং নগদ এক লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আনোয়ার হোসেন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মামলা হয়েছে।