মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারিকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারিকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন (৩২), মো. রুবেল (২৮), মো. ইমু (২৫) ও হুসাইন (২৩)।

রবিবার (২৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন।

গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।


ডিবি পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি ইলিয়াসের আস্তানায় অভিযান চালায়।

এসময় মাদক কারবারি মো. ইলিয়াস, তার ভায়রা মো. রুবেল, শ্যালক মো. ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।