মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল বাস, নিহত সুপারভাইজার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল বাস, নিহত সুপারভাইজার

ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ওভারটেকিং করতে গিয়ে উল্টে গেল ঢাকা থেকে বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস। আজ শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের  সুপারভাইজার ঘটনাস্থলে নিহত হয়েছেন। তার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

মাদারীপুর হাইওয়ে পুলিশের এডিশনাল এসপি ইমরান আলী ইমরান বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, দোলা পরিবহনের একটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওভারটেকিং-এর কারণে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাসের সুপারভাইজার এর মৃত্যুর খবর পেয়েছি। 

তার পরিচয় এখনও জানা যায়নি। আমি ঘটনাস্থলে অবস্থান করছি। অন্য আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।