মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ উদ্যানে আশপাশে পুলিশের সতর্ক অবস্থান

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ উদ্যানে আশপাশে পুলিশের সতর্ক অবস্থান

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করে।


বিএনপির আজকের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক আছে।

গত শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকায় আজ বিএনপি জনসমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে।