মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

আজ বায়ুদূষণে ঢাকা তৃতীয় ১০০ শহরের মধ্যে বিশ্বের

আজ বায়ুদূষণে ঢাকা তৃতীয় ১০০ শহরের মধ্যে বিশ্বের

ঢাকার বায়ুদূষণ বাড়ল। এক সপ্তাহ ধরে বায়ুর মান মাঝারি থেকেছে। বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থানও ২৫ থেকে ৩৪-এর মধ্যে থেকেছে। আর আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। 

বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৪৩। বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।


গতকাল রোববার এ সময়ে ঢাকার অবস্থান ছিল ৩৪, আর বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ৫৭। আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরটির স্কোর ১৬০। দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর ১৫৫।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।


স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।