মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫২:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাইরে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে কালমারছড়া পাহাড়ি এলাকায় লাশটি দেখা যায়। পরে উখিয়া থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, শনিবার বিকালে ছিদ্দিক আহমদ নামে স্থানীয় এক কৃষক ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এক্সটেনশনের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় মরদেহের হাত দেখতে পায়।

বিষয়টি তিনি উখিয়া থানা পুলিশকে অবহিত করলে এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ৫/৭ দিন আগে কোনো এক ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দিয়েছিল হত্যাকারীরা।