মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪০:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে তথ্য জানাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

 

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। গত ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ সময়ে গুরুত্বপূর্ণ একাধিক দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সম্মেলন শেষে গত রবিবার সকালে তিনি দেশে ফেরেন।