মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায়  ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী এলাকা থেকে ওই  গ্রামের সুজন শেখ (২৫) এবং ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের বাদল ফকিরকে (২৮) ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।