মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫১:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা

আগামী ১৩-১৭ অক্টোবর পর্যন্ত  অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। সা’দপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি। পরে অনুষ্ঠিত হবে জোবায়েরপন্থীদের জোড় ইজতেমা।

আজ রবিবার গাজীপুর মহানগর পুলিশ লিখিতভাবে এই অনুমতি দেয়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের প্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।


গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সা’দপন্থীদের জোড় ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোবায়েরপন্থীদের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রতিবছর ডিসেম্বরের থেকে জানুয়ারির মধ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম দুই পর্বে অংশগ্রহণ করে। সারা বিশ্বের লাখ লাখ মুসুল্লি ইজতেমায় আসে। দেশি-বিদেশি মেহমানদের অংশগ্রহণে বিশ্ব তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করে। এই আয়োজনে বাংলাদেশ সরকার সব দিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকে।