মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

১ কোটি ২৬ লাখ চিংড়ির রেণু জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত

১ কোটি ২৬ লাখ চিংড়ির রেণু জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে আহরিত বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) পদ্মা সেতুর কাছে খানবাড়ির মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫টি ড্রামে এক কোটি ২৬ লাখ রেণু পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর কাছে খানবাড়ি মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে কক্সবাজার থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫টি ড্রাম থেকে আনুমানিক এক কোটি ২৬ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়। এ ছাড়াও রেণু পরিবহনের দায়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। 

পরে অবৈধভাবে আহরিত রেণু পরিবহনের দায়ে ট্রাকচালককে তিন হাজার টাকা জরিমানা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। এরপর জব্দকৃত চিংড়ির রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।