মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪১:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার মাদক কারবারিকে

মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার,  গ্রেপ্তার মাদক কারবারিকে

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদি নামক স্থানে মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের স্পেয়ার চাকার মধ্যে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদক বহন করার অভিযোগে   আজিজুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আজিজুর রহমানকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার খলিলুর রহমান মোল্যার ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের বোয়ালমারীগামী একটি কালো রংয়ের মাইক্রোবাসে মঙ্গলবার সকালে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রক্ষিত পলিথিন ও স্কসটেপ দ্বারা মোড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এসময় গাঁজা রাখার দায়ে আজিজুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আজিজুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।