মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:৪১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

বকশীগঞ্জের স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ

বকশীগঞ্জের স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণ

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামে স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ধর্ষক সোলাইমান হোসেনকে আটক করেছে। এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর পশ্চিমপাড়া গ্রামের লিচু মিয়ার ছেলে সোলাইমান হোসেন (২৩) প্রতিবেশী বাবার ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। 


পরে শিশুর ডাকচিৎকারে পাশের বাড়ির লোকজন এসে ধর্ষিতা শিশুকে উদ্ধার করে। ওই সময় ধর্ষক সোলাইমান হোসেন পালিয়ে যায়। পরে শনিবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন পুলিশ। অভিযান চালিয়ে ধর্ষক সোলাইমান হোসেনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবারের অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।